১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা এটাকে রাজনৈতিক রায় বলে অভিহিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আমরা ন্যায়বিচার পাইনি। ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।"
তিনি আরো বলেন, "এটা একটা রাজনৈতিক রায়। সরকার যেভাবে চেয়েছে, সেভাবেই রায় দিয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।"
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
এটা রাজনৈতিক রায়: আসামিপক্ষের আইনজীবী
১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা এটাকে রাজনৈতিক রায় বলে অভিহিত করেছেন





