আগামীকাল সুপ্রীমকোর্টে প্রতীকি অনশন কর্মসূচির ঘোষণা করেছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার দুপুর ২টায় সুপ্রীমকোর্ট থেকে মৌনমিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
নারায়ণগঞ্জে অ্যাডভোকেট চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডসহ সকল অপহরণ,গুম ও খুনের প্রতিবাদে মৌনমিছিল করে সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতি।
খন্দকার মাহবুব বলেন,বিচারবহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তা না হলে জনতার আন্দোলনে এই সরকারের টিকে থাকা সম্ভব হবে না।
সমাবেশে বক্তারা অবিলম্বে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সাথে জড়িত র্যা বের ৩ কর্মকর্তাসহ সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,ব্যারিস্টার বজলুর রহমান বাদল প্রমুখ।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]