রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৩৪ টি স্বর্ণের বারসহ ২ যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে কমলাপুর স্টেশনের ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটক ২ যাত্রী হলেন, মো, সুমন (৩৫) এবং মো. দিলু (৩০)।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





