দুই আসামির ক্রোক আদেশ তামিল হওয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অভিযোগ গঠন হয়নি।
সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাবুউল্লাহ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ২০ জুলাই। পাশাপাশি ক্রোক আদেশ তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ জিকে গউছ, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামি কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ৮ জন।
এ ছাড়া বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক রয়েছেন। গত ২৯ ফেব্রুয়ারি হবিগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা জজ আতাবুল্লাহ বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন। এর মধ্যে ৮ জনের ক্রোক আদেশ তামিল হয়েছে। তবে মুফতি মহিবুর রহমান ও মুফতি আব্দুল হকের ক্রোক আদেশ তামিল হয়নি।
সোমবার মামলার প্রথম অভিযোগপত্রে জামিনে থাকা ৮ আসামির মধ্যে একেএম আব্দুল কাইয়ুম ছাড়া সবাই হাজির হন। তবে কারাগারে থাকা আসামিদের হাজির করা হয়নি।
ওএফ





