মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুসকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর মাধ্যমে এই প্রথম মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী কোনো অপরাধী জামিন পেলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ৬ মাসের জামিন মঞ্জুর করেছেন এই আসামির। ২০ বছরের দণ্ডপ্তাপ্ত আসামি আব্দুল কুদ্দুসের আইনজীবী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

গত ১৩ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল কুদ্দুসকে ২০ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জেড