রাজধানীর গোপীবাগে পীর লুতফর রহমানসহ সিক্স মার্ডার ও মাওলানা ফারুকী হত্যাকান্ড একই সূত্রে গাথা। উগ্র জঙ্গিগোষ্ঠিই মাওলানা ফারুকীকে হত্যা করেছে বলে গোয়েন্দা তদেন্তে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মুখপাত্র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রথমে মাওলানা ফারুকী হত্যাকান্ডের কারণ হিসেবে তার পারিবারিক, আর্থিক লেনদেন ও ব্যবসায়িক বিষয়গুলো গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায় নি।

৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ডিবি পুলিশ মামলার তদন্তের দায়িত্ব পায়। এরপর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মুখপাত্র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন,ফারুকী ছিলেন সুন্নি মতাদর্শের একজন আলেম। তিনি শরীয়ত ও সুফিবাদে বিশ্বাসী ছিলেন। মতাদর্শগত কারণে জঙ্গি গোষ্ঠী কর্তৃক অনেকবারই হত্যা হুমকি সম্মুখীন হন তিনি।

গোপীবাগের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায় নি। তবে গোপীবাগে পীর লুতফর রহমানসহ সিক্স মার্ডারের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা ছিল বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তবে সে মামলার আর কোনো অগ্রগতি হয় নি বলে জানান তিনি।

মনিরুল ইসলাম আরও বলেন, আমরা মাওলানা ফারুকী হত্যাকান্ড সম্পর্কে অনেক দূর এগিয়েছি। আমরা গোয়েন্দা তদন্তে নিশ্চিত হয়েছি দু'টি জঙ্গিগোষ্ঠী এই হত্যাকান্ডের সাথে জড়িত। তবে বৃহত্তর স্বার্থে এই মূহুর্তে ওই দু'টি জঙ্গিগোষ্ঠীর নাম বলা যাচ্ছে না। খুব শিগরীরি এ হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে বলে জানান তিনি।

ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর