শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সকাল ১০টার দিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। 

আটককৃতরা হলেন- মিজানুর রহমান (৩৫), পান্না মিয়া (২৮) ও মেহেদী হাসান (২১)। আটককৃতদের মধ্যে পান্না ও মেহেদীর বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মাঝের হাওলা গ্রামে। আর মিজানুর রহমানের বাড়ি ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামে। 

সংবাদ মাধ্যমকে আন্ধারমানিক কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বলেন, ‘পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব তেল অবৈধভাবে সংগ্রহ করেছিলো চোরকারবারি চক্রটি।

গোপন সংবাদের ভিত্তিতে টিয়াখালী নদী থেকে ডিজেলসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এন