শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বাউফল উপজেলার আদাবর ইউনিয়নের কাশিপুর বাজারের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি চায়ের দোকানের পাশ থেকে ইয়াবা বিক্রির অভিযোগে অন্তর দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক অন্তর দাস দশমিনা উপজেলার নলখোলা বন্দরের জুয়েলারি পট্টির ৫ নম্বর ওয়ার্ডের কানাই দাসের ছেলে। তিনি এর আগে একটি জাতীয় দৈনিক ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
ডিবি পুলিশের দাবি, অন্তর দাস দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় ইয়াবার কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অন্তর দাসের বিরুদ্ধে দশমিনা থানায় একটি চাঁদাবাজির মামলা চলমান রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিভিন্ন সময় স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে অন্তর দাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার প্রক্রিয়া চলছে।
এস











