চলমান লকডাউনে সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে গতকাল (২১ এপ্রিল) ১ হাজার ৩৪৯ জন কারাবন্দি আসামিকে জামিন দেওয়া হয়েছে।
আজ (২২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের এই মুখপাত্র জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।
তিনি জানান, গত ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ জন ও ২১ এপ্রিল এক হাজার ৩৪৯ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
সাইফুর রহমান জানান, মোট ৭ কার্যদিবসে ১৩ হাজার ৬০৭ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।
এমবি





