কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজ সকাল থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
রোববার (২০ অক্টোবর) দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা করার পরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি-কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের রহস্য উদ্ঘাটনে রোববার (২০ অক্টোবর) সকাল থেকে বজলুর রশীদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক।
জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদেনের তথ্যের সত্যতা পায় সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করার পরপরই দুদক কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
এমবি





