ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এককেএম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টা মামলায় সাত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগেধানমণ্ডি থানার এসআই মতিউর রহমান-হারুন, মেহেদী, মনির, জুয়েলকে ১০ দিন ও বাকিদের ৭দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।
গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।তারা হলেন- মনির হোসেন, নজরুল ইসলাম জুয়েল, মেহেদি হাসান ও হারুন। বিরোধের জেরে এক ব্যবসায়িক অংশীদার এ হত্যাচেষ্টায় জড়িত বলে গ্রেফতারকৃতরা র্যাবকে জানিয়েছে।
এরপর গুলবর্ষণকারীর মোটরসাইকেলের চালকসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রানা হাওলাদার, নাজিমুল হক মিঠু, নুরে আলম সিদ্দিকী।
প্রথম গ্রেফতার চার জনের মধ্যে দুই জন গুলি ছোড়ার সঙ্গে জড়িত আর বাকি দুই জন এ ঘটনার পরিকল্পনাকারী।
গত ১৯ জুন রাজধানীর ধানমণ্ডির ৯/এ নম্বর সড়কে দুর্বৃত্তরা শামীমের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার হাতে দু’টি গুলিবিদ্ধ হয়। ইবনে সিনা হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল থেকে চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। ওই গাড়িতে অবস্থান করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম।
ঘটনার পরদিন ২০ জুন এনামুল হক শামীমের চাচা নাসির উদ্দিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
ঢাকা. ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





