লক্ষ্মীপুর জেলার কমলনগরে নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলার আসামি জামায়াত ও শিবিরের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাটারিরহাট এলাকার জামায়াতের কর্মী মাওলানা হোসাইন আহমেদ (৪০), ফিরোজ আলম (২৬) বশির ফরাজি (৩২) ও শিবির কর্মী রেদোয়ান হোসেন (১৮)।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





