শুক্রবার (৩০ অক্টোবর) তিনজন প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়াসিন (ছদ্মনাম) নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আশ্রয়শিবিরটিতে পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়। এতে নিহত ১৪ জনকে সেখানেই দাফন করা হয়েছে। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

তবে হামলার দায় কারা চালিয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা ও তাঁদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও বিস্তারিত জানা যায়নি।

এস