সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার (০২ মে) ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার (০২ মে) বিকাল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধীকারবলে প্রধান বিচারপতি এই সভার নেতৃত্ব দিয়ে থাকেন।
এমবি





