রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ গ্রেপ্তার হয়েছে। প্লট জালিয়াতির মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শওকত আজিজ ও ইকবাল উদ্দিন আহমেদকে আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে।


জেড