বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন (এনটিভির) ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সভাপিত খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
খিলগাঁও থানায় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে পুলিশের করা এক মামলায় ফালুর জামিন আদেশ বহাল রাখলো আপিল বিভাগ।
এর আগে গত ১২ এপ্রিল এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মোসাদ্দেক আলী ফালু।
একই সঙ্গে ফালুকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত। ইাইকোর্টের জামিন আদেশ বাতিল চেয়ে করা সরকার পক্ষের আবেদন শুনানি করে আপিল বিভাগ রোববার এ আদেশ দেন।
গত ১ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
কেএইচ





