সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক নারী প্রতারককে আটক করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় খানপুর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতারক নারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার।
আটককৃত ওই নারী প্রতারকের নাম জাকিয়া সুলতানা কেয়া। সে নিজেকে সাংবাদিক’ হিসেবে পরিচয় দিয়েছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে মেয়ে ক্যান্সারে আক্রান্ত দাবি করে সাহায্য কামনা করেন ওই নারী। পরে মানবিক দিক বিবেচনা করে ২ হাজার টাকা সাহায্যও করা হয়। এ ঘটনার পর ১ অক্টোবর সেই নারী অফিসে প্রবেশ করে মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বলে, কথা বলতে।
এ সময় অপর প্রান্ত থেকে একটি পত্রিকার সম্পাদক পরিচয়ে এক ব্যক্তি বলেন,তিনি আমার ভালো চান। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। পত্রিকার ছাপাবে কি না ইত্যাদি ইত্যাদি। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় ঐ নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেই।
এদিকে, ওই নারী জানান, তার মেয়ে অসুস্থ। পরে কয়েক আগে এক ব্যক্তির সাথে কথা হয় তার। সেই ব্যক্তিরই পরামর্শে এখানে এসে ম্যাজিস্ট্রেকে ফোন ধরিয়ে দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এ এস আই এনায়েত মঙ্গলবার রাতে জানান, ঘটনা সত্য। তবে বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখছেন। বুধবার সকালে বিস্তারিত জানা যাবে।
এমআর





