প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শনিবার আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টে এ রিট আবেদন করেন।

রিট আবেদনকারীর আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, ‘শুনানি শেষে আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। আমি নতুন যুক্তি দিয়ে হাইকোর্টে আবার রিট আবেদন করব।’

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে গতকাল রোববার উচ্চ আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ।

এর আগে গত শনিবার ইউনূছ একটি উকিল নোটিশ পাঠান। এতে তিনি বলেন, যে প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল রয়েছে। ফাঁস হওয়া এ প্রশ্নপত্রের অনুলিপি তাঁর কাছে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা না নিলে এবং প্রশ্ন ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত না হলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন।

এআই