সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সংরক্ষিত বন ও আশপাশ এলাকায় অবৈধ পাথর ভাঙার কল উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউএনও, ওসি, এসিল্যান্ড, পুলিশ-বিজিবির সদস্যদের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় রোববার মামলা দায়ের করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড এসএম ফেরদৌস ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই।
প্রসঙ্গত, গোয়াইনঘাটের সংরক্ষিত বনের গাছ ও টিলা কেটে পাথর ভাঙার কল বসিয়ে ব্যবসা করে আসছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এ ছাড়া বনের আশপাশ এলাকায়ও তারা অবৈধভাবে পাথর ভাঙার কল বসিয়ে পরিবেশ ধ্বংস করে আসছিলেন।
এ নিয়ে গত শনিবার একটি জাতীয় দৈনিকে সচিত্র সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন বিজিবি ও পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে নামে। এক পর্যায়ে পাথর কলের মালিক ও শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। এতে এসিল্যান্ড ও পুলিশ কর্মকর্তাসহ ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবির গাড়ি।
ইআর





