রোববার (২৭ সেপ্টেম্বর) এসসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের পৃথক দুটি আদেশের ভিত্তিতে ৫ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই আদেশের মাধ্যমে এজাজ আহমদ চৌধুরীকে চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
নতুন প্রশাসকের দায়িত্ব হবে চেম্বারের সদস্যপদ সংক্রান্ত বিষয় হালনাগাদ করা এবং নতুন করে ভোটার তালিকা প্রস্তুত করা। এরপর সংশোধিত সদস্য ও ভোটার তালিকার ভিত্তিতে নতুন নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন প্রশাসক একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছিল। দুই দফায় নির্বাচনি তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত কোনোবারই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারও ৫ নভেম্বরের নির্ধারিত নির্বাচন বাতিল হওয়ায় নতুন তফসিলের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।
এস











