জাতীয় পার্টির নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি এম.এ. জব্বারকে অবৈধ সম্পদ এবং দুর্নীতির মামলায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সহকারি পরিচালক মোঃ মাসুদুর রহমান তাকে এ তলবি নোটিশ পাঠান । নোটিশে আগামি ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাবেক এমপি এম.এ. জব্বারকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

জানা যায়, গতবছর ১৩ অক্টোবর এম.এ. জব্বারের বিরুদ্ধে ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকার জ্ঞাত বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

এমএ জব্বার নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। গুলশান-১ এ অবস্থিত ‘জব্বার টাওয়ার’ এবং পান্থপথে হোটেল ‘সুন্দরবন’র মালিক তিনি।
একে