একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, ও মাওলানা আবদুস সুবহান এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের আপিল মামলা শুনানির জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ (বুধবার) শুনানির জন্য মামলার কার্যকালিকায় জামায়াত নেতা আজহারের আপিল মামলা ৩৪ নং ক্রমিকে ও সুবহানের মামলা ৩৬ নং এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কায়সারের আপিল মামলা ৩৫ নং ক্রমিকে রাখা হয়েছে।

এমবি