মায়া ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মায়া ইসলামের বিরুদ্ধে সাইকেল ও ট্রাই সাইকেলের যন্ত্রাংশ আমদানির নামে ১৭ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় রাজধানীর বংশাল থানায় মামলাটি দায়ের করেন।
অর্থ পাচারের অভিযোগে রাজধানীর বংশালের ওই ব্যবসায়ী বিরুদ্ধে মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের নিয়মিত সভায় 'মায়া ট্রেড ইন্টারন্যাশনালের' মালিক মায়া ইসলামের বিরুদ্ধে সাইকেল ও ট্রাই সাইকেলের যন্ত্রাংশ আমদানির নামে ১৭ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ পর্যালোচনা শেষে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় মামলার অনুমোদন দেয়।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক আসামির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করেনে দুদকের সংশ্লিষ্ট শাখায়। তিনি অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি সরকারি আইন ও নিয়ম-নীতি উপেক্ষা করে আমদানীকৃত পণ্যের মূল্য কম দেখান। আর এ জালিয়াতির মাধ্যমে আমদানীকৃত পণ্যের বিপরীতে ১৭ হাজার মার্কিন ডলার পাচার করেন।
একে/কেএইচ





