বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৮ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে ১৮০৯ জনকে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, একটি শুটারগান, একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এমএম