র্যব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ এ আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা পাঁচ অপহরণ ও খুনের মামলায় গত শুক্রবার তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ তাঁকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ।
এসময় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ এবং হত্যার অভিযোগে চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার সাহার দায়ের করা হত্যা মামলায় তাঁকে আরও ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫৪ ধারায় গ্রেপ্তার দেখানোর পর তারেক সাঈদকে প্রথমে পাঁচ দিনের রিমান্ড দেন আদালত। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আট দিনের রিমান্ড দেয়া হয়। ওই রিমান্ড শেষে গত শুক্রবার তাঁকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। আজ আবারও তারেক সাঈদকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। এ নিয়ে তাঁকে চতুর্থ দফা রিমান্ড দেওয়া হল।
২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ শীতলক্ষ্যায় ভেসে ওঠে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আবারও পাঁচ দিনের রিমান্ডে তারেক সাঈদ
র্যব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ এ আবেদন মঞ্জুর করেন।
দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকলিয়ার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন ও আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা মার্ডার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
















