নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের আশ্রয়দাতা মশিউরকে ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বুধবার বিকালে এ আদেশ দেন।
মামালার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ মণ্ডল মশিউরকে ৫৪ ধারায় গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় ১৫ মে বেনাপোলের শার্শা এলাকা থেকে কামাল হোসেন নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে নূর হোসেন কীভাবে ভারতে পাড়ি জমায় সে বর্ণনা দেন কামাল।
তিনি জানান, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রসহ ৭ জন অপহৃত হওয়ার পর নূর হোসেন সেখানকার একজন প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে ছিল।
কিন্তু ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে একের পর এক অপহৃতদের মৃতদেহ উদ্ধার হতে থাকায় আর ঝুঁকি নেয়নি নূর হোসেন। পরদিন ১ মে সে যশোর সীমান্তের উদ্দেশে রওনা দেয়। সোজা এসে ওঠে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে মশিউরের বাড়িতে। দুই রাত সে ওই বাড়িতে মশিউরের আশ্রয়ে থাকে।
৩ মে সকালে একই গ্রামের কামাল হোসেনকে ফোনে ডেকে পাঠায় মশিউর। এ সময় মশিউর একটি মোটরসাইকেল আনতে বলে কামালকে। কামাল মোটরসাইকেল আনলে নূর হোসেনকে ওই মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে রঘুনাথপুর সীমান্তের দিকে চলে যায় মশিউর।
পথে সে চোরাচালান সিন্ডিকেট প্রধান বাদশাকে উঠিয়ে নেয়। এই দুই ব্যক্তি মিলে রঘুনাথপুর সীমান্ত দিয়ে নূর হোসেনকে ভারতে পাঠিয়ে দেয়।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
নূর হোসেনের আশ্রয়দাতা ৪ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের আশ্রয়দাতা মশিউরকে ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম বুধবার বিকালে এ আদেশ দেন। মামালার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ মণ্ডল মশিউরকে
তাহসিফ হত্যা দ্বীপকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকলিয়ার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন ও আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা মার্ডার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।















