পটুয়াখালী সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি ৩০ মামলার আসামি।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বল্লভপুরে এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় ৩০টি মামলা রয়েছে।





