গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আলম জয়া (১৪) নামে এক কিশোরী কন্যাকে হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার আদেশও দেয়া হয়।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন। এসময় আসামি শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, নিহত সাদিয়ার পিতা শফিউল আলম তার দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহান মরিয়মকে নিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচ পাড়া কলেজ রোডের ভাড়া বাসায় থাকতেন। সেখানে সাদিয়াও বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো। ২০১৫ সালের ১৩ জুন সকালে শফিউল আলম প্রাতঃভ্রমণে বের হলে সৎ মা মরিয়ম ফাঁকা বাসায় সাদিয়াকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন সাদিয়ার মা ফারজানা ইসলাম বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচার কাজ শেষে আজ রবিবার আদালত এ রায় ঘোষণা করেন। দ-িত শাকিলা জাহান মরিয়ম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাছ আলী হাওলাদারের মেয়ে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন, আসামি পক্ষে ছিলেন ফাতেমা আক্তার জলি।

ওএফ