পরিবেশ বাদী আইনী সহায়তা সংগঠন বেলার প্রধান সুপ্রীম কোর্টের আইনজীবী রেজোয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী এবি সিদ্দিক কে ফেরৎ দিতে মানব বন্ধন এব্ং ২৪ ঘন্টার আল্টিমেডাম দিয়েছে সুপ্রীম কোর্টের আইনজীবীরা।
দুপুর ১ টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন মানব অধিকার সংগঠন, আইনজীবী সমাজ, সুশীল সমাজের প্রতিনিধিরা।
জে আই খান পান্নার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- ড. শাহ দীন মালিক, ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকনসহ অনেকে।
এতে উপস্থিত ছিলেন- সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, ডা. জাফর খান, ড. তুহিন মালিক, জয়নাল আবেদীন, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, আদিলুর রহমান শুভ্র প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে ফেরৎ না দেওয়া হয় তাহলে আইনজীবী ও মানবাধিকার সংগঠন গুলো সারা দেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আগামী রবিবার সারা দেশের আইজীবী সমিতিতে মানব বন্ধন পালন করা হব। মানব বন্ধনে সকল আইনজীবী সমাজ একাত্বতা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত কাল বুধবার নারায়নগঞ্জ হতে ব্যবসায়ী এবি সিদ্দিককে অপহরণ করে দুর্বৃত্তরা।
মানব বন্ধনের কারনে জাতীয়তাবাদী আইজীবীদের কালো পতাকা মিছিলে বিঘ্ন ঘটে। মিছিল বাদ দিয়ে বিএনপি আইনজীবীরাও মানব বন্ধনে যোগ দেন।
[b]ঢাকা: কেএ, ১৭ এপ্রিল (টাইম নিউজ বিডি)//এসআর[/b]