সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০১৪-১৫ এর ভোট গ্রহণ শেষ হয়েছে। দুই দিন ব্যাপী এই নির্বাচনে মোট ৩২০৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী জানান, রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। এছাড়া গণনা শুরুর ৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি বলেন,আজ দ্বিতীয় দিনে ১৬২৪টি ভোট পড়েছে। আর দুইদিনে মোট ৩২০৫ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৫৪ জন ভোটারের মধ্যে ৩২০৫জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নূর হোসেন আরো জানান,সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৪ টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
সরকার দলীয় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের হয়ে সভাপতি পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল আলম বুদু।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও সভাপতি পদে অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্ধীতা করছেন অ্যাডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির হয়ে অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্ধিতা করছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট হোসেনে আরা বেগম। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. আমির হোসেন। সহ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.হাবিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম।
এ ছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা,অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত,অ্যাডভোকেট গুলশান আরা বিনতে জামান,অ্যাডভোকেট মো.আব্দুল আজিজ মিয়া,অ্যাডভোকেট মো.আবুল কালাম আজাদ,অ্যাডভোকেট মো. নওশের আলী মোল্লা ও অ্যাডভোকেট সালমা হাই টুনি।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ ও অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদি। সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার ও অ্যাডভোকেট নাসরিন আক্তার। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ সাঈদ।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বতা করছেন অ্যাডভোকেট আফসানা রশিদ,অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান আনসারী,অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর জমাদার,অ্যাডভোকেট মো.মোস্তফা কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী,অ্যাডভোকেট সালমা বেগম ও অ্যাডভোকেট শামীমা আক্তার বানু।
নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষ হলে নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন চৌধুরী।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ি ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
[b]ঢাকা, জিই, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট পড়েছে ৩২০৫টি
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০১৪-১৫ এর ভোট গ্রহণ শেষ হয়েছে। দুই দিন ব্যাপী এই নির্বাচনে মোট ৩২০৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন





