বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

শুক্রবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হঠাৎ কেন তারা নিখোঁজ হয়ে গেলো? দুদিন তারা কোথায় ছিল?

চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় তারা।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরকা পরিহিত ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

এন