ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আবু বকরকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।একই সঙ্গে আরমান হোসেন কায়সার ও সাইদুল ইসলাম পাপনকে তৃতীয় দফায় রিমান্ডে দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বকরের ৭ দিন ও কায়সার-পাপনের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
বিচারক খায়রুল আমিন শুনানি শেষে আবু বকরকে ৫ দিন ও অপর দু’জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া গ্রেফতারকৃত ২১ জনকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
শুক্রবার বিকালে আবু বকরকে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শশুর বাড়ী থেকে আটক করা হয়। সে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবদুর রউফের ছেলে। এছাড়া কায়সার ও পাপনকে এর আগে ২ দফায় ৬ দিনের রিমান্ডে নেয়া হয়।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
একরাম হত্যার আসামী আবু বকর ৫ দিন রিমান্ডে
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত আবু বকরকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।একই সঙ্গে আরমান হোসেন কায়সার
তাহসিফ হত্যা দ্বীপকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুই হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকলিয়ার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন ও আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা মার্ডার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক সাত দিনের রিমান্ডে
গুপ্তচরবৃত্তি ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আইনে করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।















