বৃহস্পতিবার (১ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২ জুন) সকাল ৬টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৬০ গ্রাম ১৩ পুরিয়া গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

এন