শোক দিবসের কর্মসূচি চলাকালে কুষ্টিয়ায় যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামিসহ ৪ জনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করেন।

কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক সাজ্জাদ হোসেন ওই ৪ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামীরা হলো- ইমরান হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম ফয়সাল জনি ও টুটুল। এরমধ্যে ইমরান হোসেন, কামাল হোসেন, ইব্রাহিম ফয়সাল জনি এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ১৫ আগস্ট শোক দিবসের কর্মসূচি চলাকালে কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে যুবলীগকর্মী সবুজ নিহত হয়। পরে নিহতের বড় ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

এআর