হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৮০০ গ্রামের ২৪টি স্বর্ণের বারসহ মোহাম্মদ ওযায়ের (৩৩) নামে এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কালো জুতার মধ্য থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদা আকতার জানান, ওযায়ের দুবাই থেকে এফজেড-৫৮৩ ফ্লাইটে বাংলাদেশে আসে। এ সময় তাকে আটক করে ২ কেজি ৮০০ গ্রামের ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
তিনি জানান, ওযায়েরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি চলতি বছরে চারবার বিদেশ ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটক ওযায়ের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
ঢাকা, জেইউ, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





