মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যার অভিযোগে আনোয়ার হোসেন নামে একজনের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত।
সোমবার দুপুরে আনোয়ার হোসেনের অনুপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহামুদ ফায়জুল কবির এই রায় প্রদান করেন।  
মৃত্যদণ্ড প্রাপ্ত আনোয়ার হোসেন টাংগাইলের নাগরপুর উপজেলার  বেকড়া গ্রামের মৃত জালাল শিকদারের ছেলে। মামলার বিবরনীতে জানাগেছে বিবাহিত আনোয়ারের সাথে একই গ্রামের আকলিমা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল।
এক পর্যায়ে আকলিমা গর্ভবতি হয়েপড়লে আনোয়ারকে বিয়ের প্রস্তাব দেয়া হয়। কিন্তু আনোয়ার এতে রাজি না হয়ে ২০০৫ সালের ১৩ অক্টোবর আকলিমাকে হত্যা করে স্থানীয় একটি আখ ক্ষেতে ফেলে রাখে।
ঐ দিনই লাশ উদ্ধার করে দৌলতপুর থানার এসআই মোল্লা মোজাহিদুর রহমানা বাদি হয়ে  হত্যা মামলা দায়ের করেন। আনোয়ার ছাড়াও আয়নাল মিয়া ও রুহুল আমিন নামের দু'জনকে আসামি করা হয়। পরবর্তিতে এদের বিররুদ্ধে ৩০২/২০১ দণ্ডবিধিতে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় মোট ২১জনের সাক্ষ নেয়া হয়।
দোষ প্রমাণীত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]