বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে ৮০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

শওকত মাহমুদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ বলেন, রবিবার ঢাকা সিএমএম আদালতে শওকত মাহমুদের বিরুদ্ধে পল্টনের পাঁচ মামলা ও মতিঝিলের তিন মামলায় দশ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছে।

এসএইচ