প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শ্বাসকষ্ট নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। 

বুধবার (০৩ জুন) রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার সাইফুর বলেন, কয়েকদিন যাবত প্রধান বিচারপতি অ্যাজমা সমস্যার কারণে সিএমএইচে ভর্তি হন। চিকিৎসকরা যথারীথি পরীক্ষা করেন। চিকিৎসকরা তার শরীরের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে দেখতে পান। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।

তিনি বলেন, গত দুই দিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত একশ ফাইলে সই করেছন।

তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোন অবকাশ নেই বলে জানান ব্যারিস্টার সাইফুর রহমান। 

এমবি