বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাত পৌনে ১০টার দিকে মোবাইল ফোনে এশিয়া পোস্টকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আখতারুজ্জামান।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন তাঁর ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁকে ছুরিকাঘাত করে।

আখতারুজ্জামান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিস্তারিত জানতে তিনি খোঁজখবর নিচ্ছেন বলেও জানান।

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

এনএইচ