বাংলাদেশের অনলাইন ক্যাসিনোর প্রধান সমন্বয়ক সেলিম প্রধানের অফিস থেকে ২১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ঢাকার বনানীতে শুরু হওয়া অভিযান এখনও চলছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এখনও সেলিমের বনানীর অফিসে অভিযান চলছে। আমরা সেখান থেকে নগদ ২১ লাখ ২০ হাজার টাকা জব্দ করেছি। অফিসের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।”

এর আগে গতকাল (সোমবার) রাত সাড়ে ১০টা থেকে গুলশান ২ নম্বরে সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব। ওইদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্যাংকগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি ৩২২) থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়।

পরে গুলশান-২ নম্বরের ৯৯ নম্বর রোডের ১১/-এ ৬তলা বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। 

এমবি