রাজধানীর খিলগাঁওয়ে বাবা ও ছেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে ছেলে সায়মন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তার বাবাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার এসআই লিয়াকত আলী জানান, সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের গোরান এলাকার শান্তিনগর হাইস্কুলের সামনের রাস্তায় সন্ত্রাসীরা বাবা ও ছেলেকে গুলি করলে তারা গুরতর আহত হন। সেখান থেকে তাদেরকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে ছেলে সায়মনের মৃত্যু হয়। তার বাবাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





