পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর এবং ওই প্রতিষ্ঠানের ১৩ কোম্পানীর কর্মকর্তাদের নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদের অনুসন্ধানী কর্মকর্তা মো. আহসান আলীকে হঠাৎ করেই সরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক শেখ আব্দুস সালামকে পেট্রোবাংলার কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানের দয়িত্ব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকালে নাম না প্রকাশের শর্তে দুদকের একজন কর্মকর্তা বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার পেট্রোবাংলার কর্মকর্তাদের দুর্নীতি এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানী কর্মকর্তা ও দুদক উপ-পরিচালক মো. আহসান আলীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
অথচ গত ১০ এপ্রিল তিতাস গ্যাস,বাপেক্স এবং সুন্দরবন গ্যাস ফিল্ডের ৭ কর্মকর্তাকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন অনুসন্ধানী কর্মকর্তা মো. আহসান আলী।
সূত্র মতে, গত ৯ মার্চ পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুরসহ ওই প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং কোটি কোটি টাকার অবৈধ সম্পদের বিষয়টি খতিয়ে দেখার জন্য উপ-পরিচালক আহসান আলীকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় দুদক।
দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিনই (৯ মার্চ) মো. আহসান আলী পেট্রোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠায়। এরপর তিনি পর্যায় ক্রমে ৩৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান। ইতোমধ্যে ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন। গত ১০ এপ্রিল আরো ৭ জনকে জিজ্ঞাসাবাদের কথা ছিল।
তবে গত এম মাসের মধ্যেই তিনি পেট্রোবাংলার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে মিডিয়ায়ও প্রকাশ হতে থাকে পেট্রোবাংলার তলবি কর্মকর্তারে নাম।
আরও জানায়, দুদক এই সাহসী কর্মকর্তা মো. আহসান আলী পেট্রোবাংলার চেয়ারম্যান ও কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানের পাশা পাশি সাবেক মন্ত্রী বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের অর্থ পাচার মামলা, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাজাহানের এপিএস সৌমেন্দ্র লাল শৈলেনসহ আলোচিত আরও বেশ কয়েক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
[b]ঢাকা, একে, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
অনুসন্ধানী কর্মকর্তাকেই পরিবর্তন
পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর এবং ওই প্রতিষ্ঠানের ১৩ কোম্পানীর কর্মকর্তাদের নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদের অনুসন্ধানী কর্মকর্তা মো. আহসান আলীকে হঠাৎ করেই সরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে উপ-পরিচালক শেখ আব্দুস সালামকে পেট্রোবাংলার কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানের দয়িত্ব দিয়েছে দুদক





