শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান। এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন।
এস
















