রাজধানীর উত্তরায় আশিয়ান সিটির দক্ষিণ খান প্রকল্পের জমি ও প্লট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আশিয়ান সিটির দক্ষিণ খান প্রকল্পকে বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আশিয়ান সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
পরে আইনজীবীরা জানান, লিভ টু আপিলের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত ও আশিয়ান সিটির প্লট বরাদ্দ বন্ধ থাকবে।
এমএনজে





