বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) তাদের দায়িত্বাধীন ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ায় আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
ডিপিডিসি জানিয়েছে, বাসিন্দাদের দুর্ভোগ কমাতে তাদের কাছে থাকা সমক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দিতে তারা প্রস্তুত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন বা কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে।
ববি হাজ্জাজ বলেন, ‘নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ডিপিডিসি যখন প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত, তখন ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয়ই সংকট নিরসনের প্রধান শর্ত। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।’
জানা গেছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ার পরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিলম্ব হওয়ায় তিন হাজারের বেশি বাসিন্দা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
ডিপিডিসির দাবি, তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি নেই। ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন ও সমন্বয় না হওয়ায় বিকল্প ট্রান্সফরমার সরবরাহের উদ্যোগও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এনএইচ