প্রথম দফা রিমান্ড শেষে সাংবাদিক শফিক রেহমানকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
এসএম





