আগামী ১২ ও ১৩ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৪-২০১৫ বর্ষের নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্টের মোট ৪ হাজার ৫৪ জন আইনজীবী তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন। দুই দিনব্যাপী এ নির্বাচনে প্রতিদিন সকাল ১০টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৪টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
সুপ্রিম কোর্ট বার এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস বলেন, ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির বিপরীতে এ নির্বাচনে মোট ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ মার্চ ১৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
এর ফলে এবারের নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহসভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহসম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন অনুষ্ঠানে মো. নূর হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে ৭ সদস্যের নির্বাচন পরিচালনা সংক্রান্ত সাব কমিটি গঠন করা হয়েছে। ১৪টি পদের বিপরীতেই আলাদা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
অন্যটি বিএনপি-জামায়াত ও তাদের সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি ও সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে সুপ্রিমকোর্ট বার এর বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
এছাড়াও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট আব্দুল মোমেন চৌধুরী ও এডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষে এডভোকেট আবু ইয়াহিয়া দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও দাখিল করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
[b]ঢাকা, জিই, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১২ ও ১৩ মার্চ
আগামী ১২ ও ১৩ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৪-২০১৫ বর্ষের নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন





