হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার সোহেলা খানম বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃষপক্ষ আসলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কেএইচ