গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে এ্যানি আত্মসমর্পণ করলে ৫ হাজার টাকা বন্ডে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ্যানির পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন।
এর রোববার সকালে অভিযোগ গঠন শুনানিতে হাজির না হওয়ায়ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মাইনুল ইসলাম ভূঁইয়াতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানা পুলিশ মামলাটি দায়ের করে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





