চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪জনকে মুত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমান এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম প্রমুখ। অস্ত্র আটকের অপর মামলায় এই ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
এদিকে এ রায়কে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে সকাল ১০টায় বিচারক এজলাসে আসেন এবং কিছুক্ষণ পরে আবার এজলাস থেকে নিজ কামরায় প্রবেশ করেন। প্রায় ১ ঘণ্টা নিজ খাস কামরায় অবস্থানের পর বিচারক এজলাসে এসে রায় পড়া শুরু করেন।
রায় পড়ার সময় আদালতে সাংবাদিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//কেবি//এএইচ//এআর[/b]
অপরাধ
নিজামী, বাবর ও পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪জনকে মুত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে বিচারক এস এম মুজিবুর রহমান এ রায় দেন।





